৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৩
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

কলাপাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 449 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালি গ্রামে জমি দখলের জের ধরে জোৎস্না বেগম (৩৫) নামে এক গৃহবধূ গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে। আহত ওই গৃহবধূকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ২ টায় আহতের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের সাথে পার্শ্ববর্তী ইলিয়াস গং এর দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় কয়েকদিন পূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ মীমাংসা করে দেয়। যেখানে ইলিয়াসের জমি ৯ শতাংশ সালিশ মীমাংসায় ১০ শতাংশ জমি বুঝিয়ে দেয়া হলেও সে আরো জমি দাবি করে। তারই সূত্র ধরে ঘটনার দিন ইলিয়াস জোরপূর্বক ভুক্তভোগীদের বাড়ির সামনে রাস্তার জমির মাটি কেটে নেয়। এ সময় জোৎস্না প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে ইলিয়াস,আসমা, রোজিনা ও শাকিবসহ অজ্ঞাত আরো ৫-৭ জন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ঘটনার পর স্থানীয়রা আহত কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo