স্টাফ রিপোর্টার: বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিকেল সাড়ে ৪ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামাল আকনের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় খালেক আকন সহ তার তিন পুত্র। এসময় তাদের আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকায় তারাও হামলার স্বীকার হন। তাদের ডাক চিৎকার শুনে কামাল আকনের ভায়রা বশির ঘটনাস্থলে গেলে তাকে ধারালো অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আকনের নেতৃত্বে ইসরাফিল আকন, মাসুদ আকন, আসিফ আকনের বিরুদ্ধে।
বশির মাতুব্বর ও তার ভায়রা ছেলে হৃদয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কালাম আকনের স্ত্রী আসমা জানান, তার স্বামীর পৈত্রিক সম্পত্তি নিয়ে খালেক আকনের পূর্বে থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে তার বাসার আমন্ত্রণে তার খালাতো ভাই সাইম বাইক নিয়ে প্রতিপক্ষের বাসার সামনে দিয়ে আসে। এসময় খালেকের ছেলে মাসুদ বাধা প্রদান করে এবং অশ্লীল ভাষায় গালমন্দ করে। পরে তারা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্হলে আসে। পুলিশের উপস্থিতিতে আমাদের উপর হামলা করে তারা এবং খালেক আকনের ছেলে পুলিশে কর্মরত রয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম করেও পার পেয়ে যান। কেউ কিছু বলার সাহস পায় না। এই ক্ষমতার দাপটে পুলিশের সামনে হামলা করে।
এ ব্যাপারে এসআই রেজার বলেন, আমার সামনে বসে হাতাহাতি হয়েছে। কিন্তু কুপিয়ে জখমের মত কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেন।