৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

এসএসসি পরীক্ষা, প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৮২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪,
  • 369 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ৬৮২ জন পরীক্ষার্থী। সেইসঙ্গে এই পরীক্ষায় দুজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে বিভাগের ৬ জেলায় ১৯৯ টি পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার মোট ৮৩ হাজার ৭৫৫ জনের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে এর মধ্যে অংশগ্রহণ করেছে ৮৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ৬৮২ জন। আর শতকরা হিসাবে এই হার দশমিক ৮১।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ১৭৬ জন রয়েছে, এরপর ভোলায় ১৫৯ জন, পটুয়াখালীতে ১২৮ জন, পিরোজপুরে ৮৬ জন, বরগুনায় ৭৮ ও ঝালকাঠিতে ৫৫ জন রয়েছে। অপরদিকে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বরিশাল বোর্ডের ১৯৬ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে বিভাগের ১ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬৬৩ জন, মানবিক বিভাগে ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ১০ হাজার ৯১১ জন। আর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৩৩১ জন এবং ছাত্রী ৪৭ হাজার ২৫৫ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo