খবর বিজ্ঞপ্তি
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এর মা খালেদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওইন্না ইলাহি রাজিউন)।
আজ শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে শের- ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুমার নামাজ শেষে নগরীর আঞ্জুমানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রী আবুল হাসনাত আবদুল্লাহ, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।