খবর বিজ্ঞপ্তি
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হোসেন এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুনির হোসেনের মা খালেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল সাড়ে ৭ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি তিন ছেলে ও পাঁচ কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শহীদুল্লাহ সুমন ও সাধারন সম্পাদক আল-আমিন গাজীসহ সদস্য বৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তার সাথে সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত প্ররিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।