১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৯
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

উজিরপুরে তীব্র শীত থেকে বাঁচতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জানুয়ারি ২২, ২০২৪,
  • 345 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দি গ্রামে তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৃদ্ধার নাম চানবারু বেগম (৮০)। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিত্য নন্দী গ্রামের চানবরু তার স্বামীর মৃত্যুর পর থেকে বসতঘরে একাই বসবাস করেন। ছেলে-মেয়ের সঙ্গে স্বামীর ভিটা ছেড়ে থাকতেন না। রাতে কুপির বাতি জ্বালিয়ে তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছিলেন। আগুন না নিভিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় কুপির আগুন তার বসতঘরের কাঠ ও টিনে লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বসতঘরের আগুন নিয়ন্ত্রণ করে।

গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ রফিক বলেন, আহত চানবারুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে বৃদ্ধা তার বসতবাড়িতে থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপির আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo