১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৫
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

আমতলীতে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪,
  • 368 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বরগুনা জেলার আমতলী উপজেলার ঘটকেরচর গ্রামে জমিজমা বিরোধের জের ধরে মহিলা সহ একই পরিবারের ১০ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।

শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে আমানুল্লাহ হাওলাদার,জসিম হাওলাদার, শহিদুল হাওলাদার, খোকন বিশ্বাস, ও আইরিন নাটকীয়ভাবে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় ঘটখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা জামাল, তার স্ত্রী শেফালী,ভাই সালাম, জাকির,তার স্ত্রী আকলিমা, কালাম বিশ্বাস, কামাল বিশ্বাস,পারভেজ বিশ্বাস,শোহরাব বিশ্বাস, ও মহসিন। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জামাল জানান, তাদের রেকর্ডীয় সম্পত্তি ২ একর ৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে বসবাস করে আসছে একই গ্রামের তোতা হাওলাদার গং।

এ ঘটনায় তারা আদালতে মামলা দায়ের করে তাদের পক্ষে রায় পায়। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার সকালে ওই জমিতে জামালসহ অন্যান্যরা ঘর নির্মাণ করতে যায়। এ সময় তোতা হাওলাদার, আমানুল্লাহ হাওলাদার, জসিম হাওলাদার,শহিদুল হাওলাদার, বাবুল হাওলাদার,শাহ আলম হাওলাদার,নিজাম হাওলাদার,ননী বিশ্বাস, কিবরিয়া বিশ্বাস,ও খোকন বিশ্বাস সহ অজ্ঞাত ও আরো ২০-৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী তাদেরকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে রামদা ও বগিদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রক্তাক্ত জখম হয়।

তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক বরগুনা হাসপাতালে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo