৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

আমতলীতে গ্রাম্য আদালতের এক পেশকারের রগ কর্তনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ৯, ২০২৪,
  • 223 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম কৃষ্ণনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম্য আদালতের এক পেশকারের দুই পায়ের রগ কর্তন করে দিয়েছে সন্ত্রাসী রেজাউল করিম ও তার সহযোগিরা। বুধবার (৮ মে) দুপুর আড়াইটায় পশ্চিম কৃষ্ণনগর আজিমপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম স্বপন মিয়া সে ওই গ্রামের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে পেশায় সে একজন গ্রাম্য আদালতের পেশকার। বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত স্বপন জানান, এক বছর আগে ওই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী রেজাউল করিম একই গ্রামের প্রতিবন্ধী ভিক্ষুক মজিবরের স্ত্রী ডলিকে ধর্ষণ করে। বিষয়টি মজিবর ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করে। পরে সে গ্রাম্য আদালতের মাধ্যমে রেজাউল এর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করিয়ে দেয়।তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে সে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আজিমপুর বাজারে ওৎ পেতে থাকা রেজাউল করিম সহ অজ্ঞাত আরও ১০-১৫ জন তার পথ রোধ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কর্তন করে দেয়। এ সময় সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পরে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। মুখ খুললেই তাকে খুন জখম সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo