১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৩
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের কল্যাণের জন্য কাজ করবে : এসএম জাকির হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 347 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বরিশাল মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য এস এম জাকির হোসেন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশের কল্যাণের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে।

মঙ্গলবার সকালে বরিশাল সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কলেজের অধ্যক্ষ মসিউর রহমানের সভাপতিত্বে উপাধ্যক্ষ আনোয়ার হকসহ কলেজের অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এসএম জাকির হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা আশা করি তার নেতৃত্বে এদেশ আরও এগিয়ে যাবে।

এসএম জাকির বলেন, যারা ব্যবসা করছেন তারা শুধু পকেটে টাকা না ভরে তাদের উচিত দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করা। আমাদের সমাজের সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি শিক্ষার্থীদের জন্য কাজ করি তাহলে শিক্ষঙ্গণে আর কোন সমস্যা থাকার কথা না।

মতবিনিময় সভায় বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এইচ আর হীরা সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, বর্তমান এবং প্রাত্তন ছাত্ররা উপস্থিত ছিলনে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo