৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৪
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

আগৈলঝাড়ায় ৪ সহোদরকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ১, ২০২৫,
  • 223 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল আগৈলঝাড়ায় চাঁদাবাজদের প্রতিবাদ করায় ৪ সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করেছে নব্য বিএনপি জালাল ও তার সহযোগীরা। আহতদেরকে উদ্ধার করে গৈলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দুই টায় রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা মাজেদ হাওলাদারের ছেলে হিরন হাওলাদার, শওকত হাওলাদার, আবুল খায়ের হাওলাদার ও চাচাতো ভাই জুয়েল হাওলাদার।

আহত হিরন বলেন, ঘটনার দিন মঙ্গলবার দুপুরে স্থানীয় দোকানদার রেজাউল কে চাঁদার দাবীতে মারধর করে একই গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নব্য বিএনপি নেতা জালাল চৌকিদার তার ছেলে শাকিব শফিক ও সোলয়মান সহ অজ্ঞাত আরো কয়েকজন। এসময় তার চাচা স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লাল মিয়া প্রতিবাদ করায় তারা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তারা জিজ্ঞাসাবাদ করতে গেলে উত্তেজিত হয়ে পরিকল্পিতভাবে রাম-দা এবং চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে কমপক্ষে ৪ জন রক্তাক্ত জখম হয়। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গৈলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo