৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

আগৈলঝাড়ায় আ’লীগে যোগ দিলেন জাতীয় পার্টির নেতাসহ ৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩,
  • 328 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পার্টির নেতাসহ দুই ইউপি সদস্য আওয়ামী লীগে যোগদান করেছে। গৈলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো. শামিম ফরিয়া ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মানিক সরদার বৃহস্পতিবার রাতে জাতির পিতার ভাগ্নে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র সেরালস্থ বাস ভবনে মন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।

আওয়ামী লীগে যোগদানকারীরা জানান- জাতির পিতার আদর্শ এবং মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর অ-সাম্প্রদায়িক রাজনৈতিক দর্শণ ও উন্নয়নে উজ্জীবিত হয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চানসহ দলের নেতৃবৃন্দরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo