১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৬
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

আইএইচটি’র ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের অভিযোগ হত্যা !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪,
  • 369 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণী কোয়ার্টার থেকে অন্তরা পানুয়া (২২) নামে আইএইচটির দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

সে আইএইচটি ডেন্টাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পানুয়ার সহপাঠী সুরাইয়া আক্তার বলেন, সোমবার সকালে দরজার ফাঁক দিয়ে অন্তরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। এরপর পুলিশ এসে দরজা ভেঙ্গে অন্তরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

সুরাইয়া আরও বলেন, গতকাল আইএইচটির ইন্সট্রাক্টর তাহের সুমনের মাধ্যমে অন্তরা এই রুমে ওঠেন। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। মৃত্যুর ঘটনা অন্তরার স্বামী তাপসকে জানানো হয়েছেন বলে জানান তিনি। অন্তরা পটুয়াখালী জেলার ৫নং ওয়ার্ড খলিশাখালি ইউনিয়নের বাসিন্দা অনুকল চন্দ্র পানুয়ার মেয়ে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক(এসআই) রেজাউল ইসলাম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এদিকে পরিবারের দাবী অন্তরাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। অন্যদিকে শেবাচিম হাসপাতালের তৃতীয় শ্রেণি কর্মচারীদের কোয়ার্টারে শিক্ষার্থী ও শিক্ষক তাহের সুমনের পরিবার কীভাবে থাকেন, এ নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে আইএইচটির ইন্সট্রাক্টর শিক্ষক তাহের সুমন কোনো সঠিক জবাব দিতে পারেননি। তবে নিহত অন্তরার সঙ্গে শিক্ষক তাহের সুমনের অবৈধ সম্পর্ক ছিল এমন গুঞ্জন উঠেছে আইএইচটি জুড়ে। একাধিক সূত্রে জানা যায়, শিক্ষক তাহের সুমন কোয়ার্টার ভাড়া নিয়ে সেখানে তার পরিচিত ও ব্যক্তি স্বার্থের জন্য কিছু মেয়েদের রাখেন। এর আগেও শিক্ষক তাহের সুমনের বিরুদ্ধে নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কিন্তু প্রতিবারই অদৃশ্য কারণে বেঁচে যায় শিক্ষক তাহের সুমন এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের। এ বিষয়ে আইএইচটির অধ্যক্ষ মানষ কৃষ্ণ কুন্ড বলেন, শেবাচিম হাসপাতালের কোয়ার্টারে আমাদের শিক্ষার্থী থাকার কথা নয়। কি কারণে ওখানে শিক্ষার্থী থাকেন এটি আমরা খতিয়ে দেখবো। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার(দক্ষিণ) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। আর শিক্ষক তাহের সুমনের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে সেগুলোও তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo