স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন পূর্ব পাংশা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাবা ও ছেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতদের কে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে অপর পক্ষের কবির নাটকীয় ভাবে শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় পূর্ব পাংশা ৯ নং ওয়ার্ড অমৃত নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রাজ্জাক বলেন, আমাদের সাথে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কবির গং এর জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার অমৃত নগরের বার্ষিক বনভোজনে খাবারের টোকেন জাল জালিয়াতি করে ওই প্রতিষ্ঠানের দারোয়ান পরিচয় দানকারী কবির। এ সময় আমি আমার কর্মকর্তাকে জিজ্ঞাসা করি। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির হাওলাদার, তার তিন ছেলে মিরাজ হাওলাদার, মাহবুব হাওলাদার ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রুমান সহ অজ্ঞাত আরো কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। ডাক চিৎকার শুনে আমার বাবা নাসির উদ্দিন হাওলাদার ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে নাসিরের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।