৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

অবরোধের সমর্থনে পটুয়াখালীতে ছাত্রদলের মশাল মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ৫, ২০২৩,
  • 308 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। মিছিলে তারা সরকার বিরোধী ও অবরোধের সমর্থনে নানা স্লোগান দেয়।

শনিবার (৪ নভেম্বর) রাতে সদর উপজেলার বশাক বাজার এলাকার পায়রা পাম্প এলাকা থেকে একটি মশাল মিছিল বের করে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলার করমজাতলা এলাকায় গিয়ে শেষ হয়।

এছাড়া শনিবার রাতে গলাচিপা ও বাউফল উপজেলায়ও মশাল মিছিল বের করে ছাত্রদলের নেতা কর্মীরা।

এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে। গ্রেফতার, হয়রানি কিংবা অত্যাচার করে আমাদের থামিয়ে রাখা যাবে না। কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ নভেম্বর) থেকে অবরোধের সমর্থনে পটুয়াখালীর সব উপজেলাতে অবরোধ মশাল মিছিল করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, শুনেছি ছাত্রদল নেতারা মশাল মিছিল করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে কোনো আলামত পাওয়া যায়নি। সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ সব সময় সোচ্চার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo