১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৬
শিরোনামঃ
সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী।

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগীতা অনস্বীকার্য : বিএমপির নয়া কমিশনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সোজা পথে হাটবে। কোন বাঁকা পথ বেছে নিবে না এ প্রতিষ্ঠানটি। আর নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস দমনে এরই মধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে। সেটিকে আরো জোরদার করা হবে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

বিকাল ৫ টায় মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সাংবাদিকরা হলো পুলিশের সহায়ক পেশাজীবী। অপরাধ দমনে তাদের সহযোগীতা অনস্বীকার্য। আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠু ও শৃংখলাপূর্নভাবে সম্পন্ন করতে পারা যায় সে লক্ষ্যে তিনি সাংবাদিকদের সহযোগীতা চান। এছাড়া বলেন, অপরাধ ও অপরাধীদের তালিকা করে দমন করা হবে। কমিউনিটি পুলিশকে শক্তিশালী করে পারিবারিক ও সামাজিক অপরাধ সামাজিকভাবেই নির্মূল করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকিরসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo