৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

২’শ অসহায়কে ইফতারের জন্য অর্থ সহায়তা দিলেন কাউন্সিলর সুলতান মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মার্চ ১১, ২০২৪,
  • 379 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর এক ওয়ার্ডে মানবিক কর্মকান্ডের উদ্যোগ গ্রহণ করায় সর্ব মহলের প্রশংসায় ভাসছেন কাউন্সিলর। ইতিবাচক কর্মকান্ডের অব্যাহত অভিযাত্রায় ওয়ার্ডবাসী যোগ্য একজন সেবকের সন্ধান পেয়েছে বলেও অভিমত প্রকাশ করেছেন।

মুলত তিনি জনপ্রতিনিধির চেয়ারে আসীন থাকলেও ইতিবাচক ও মানবিক সব কর্মকান্ড বাস্তবায়নের মধ্য দিয়ে নিজেকে সর্বসাধারণের একজন সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

আর তার এসব কর্মকান্ডে একজন মানবিক কাউন্সিলরের খ্যাতি দিয়েছেন খোদ ওয়ার্ডবাসী। তবে তার এসব কর্মকান্ডে শুধু ওয়ার্ডের মানুষই নয়, সন্তস্ট ও প্রশংসা জুড়ে দিয়েছেন সচেতন সব মহল। আর এই ওয়ার্ড কাউন্সিলরের মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে এবারে জটিল ও ব্যয়বহুল স্বাস্থ্য চিকিৎসা সম্পুর্ণ বিণামুল্যে প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। মানবিক এই জনপ্রতিনিধি হলেন নগরীর ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ।

মানবসেবায় নিজেকে অবিরত রেখেছেন তিনি। এরই ধারাবাহিকতায় গতকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে এর পক্ষ থেকে তার নিয়ত কৃত ওমরা হজ্জের অর্থ ২০০ জন বিধবা, প্রতিবন্ধী- দুঃস্থ অসহায় মানুষের মাঝে ইফতারের জন্য দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

একই সাথে বিতরণে ৫৩ জন টিম লীডারকেও আর্থিক সহায়তা দেন কাউন্সিলর সুলতান মাহমুদ।

এদিকে এমন মহতি কর্মকান্ডে ওয়ার্ডবাসী কাউন্সিলরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তার এমন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকুক বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo