১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৮
শিরোনামঃ
শেবাচিম হাসপাতালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বাকেরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম, প্রতিবাদ করায় ২ বৃদ্ধকে মারধরের অভিযোগ জর্দা শামীমের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড… বাকেরগঞ্জে জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চাঁদপাশায় হামলায় বৃদ্ধসহ আহত-৩, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ চরমোনাইতে হামলায় আহত-৫ নেছারাবাদে দিনমজুরকে পেটানোর অভিযোগ কাশিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে বিধবার জমি দখল, ল্যাংড়া আরিফের খুঁটির জোর কোথায়?

হিজড়াদের উদ্যোগে মসজিদ, নামাজ পড়ছেন সাধারণ মুসল্লিরাও

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 389 সংবাদটি পঠিক হয়েছে

মসজিদে তৃতীয় লিঙ্গের মানুষদের নামাজ পড়তে দেওয়া হয় না। নামাজ পড়তে গেলে নানা বাধাবিপত্তি আসে। তাই ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে নিজেরাই বানালেন মসজিদ। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহে। জেলার ব্রহ্মপুত্র নদের চরকালিবাড়ি এলাকায় মসজিদটি বানানো হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, মসজিদের আঙিনায় অজু করছেন আখি হিজড়া। একে একে মসজিদে আসতে শুরু করেন আরও তৃতীয় লিঙ্গের মানুষ। কোনো ভেদাভেদ না রেখে একই সঙ্গে জামাতে অংশ নেন এলাকাবাসীও।তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী জামে মসজিদের সভাপতি আব্দুল মোতালেব জানান, এই জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই এলাকাবাসী উদ্যোগ নিয়েছে। এখানে কোনো ভেদাভেদ নেই। তাদের সঙ্গে মিলেমিশে কাতারেই নামাজ আদায় করছেন এলাকাবাসী।

এ সময় তৃতীয় লিঙ্গের একজন জানান, মৃত্যুর পর আমাদের কেউ জানাজা দেবে কিনা, সে নিয়ে চিন্তা ছিল। কিন্তু বর্তমানে অন্য সবার মতোই আমাদের জানাজা ও দাফন হবে বলে আশা করছি। মসজিদটির ইমাম হাফেজ মোহাম্মদ কারিমুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ জনগোষ্ঠীর খেদমতের সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। দেশের এ রকম আরও মসজিদ যাতে গড়ে ওঠে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সেতুবন্ধন কল্যাণ সংঘের সভাপতি জয়িতা তনু হিজড়া সাংবাদিকদের বলেন, আমরাও মানুষ। আমরা তাদেরই সন্তান। একসঙ্গে মিলেমিশে সবাই নামাজ আদায়, কুরআন পাঠ ও ইফতার করছি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সহযোগিতায় ৩৩ শতাংশ সরকারি খাসজমির ওপর মসজিদ ও কবরস্থান নির্মাণ করা হয়েছে। মসজিদে ইমাম-মুয়াজ্জিন নিয়োগের পাশাপাশি মসজিদ কমিটিও করা হয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo