৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

সুপেয় পানির তীব্র সংকট বরিশালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ১, ২০২৩,
  • 431 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশালে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায়ই টিউবওয়েলে পানি উঠছে না। পরিবেশ বিপর্যয় ও অতিরিক্ত সাবমারসিবল পাম্প বসানোয় পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন অবস্থা বলে জানান পরিবেশবিদরা।

সরেজমিন বরিশাল নগরীর হরিণা ফুলিয়া এলাকায় দেখা যায়, পুকুরের পানি বালতিতে নিয়ে টিউবওয়েলে দেয়া হচ্ছে। হাতল দিয়ে চাপলেও উঠছে না পানি। এক মাস ধরে এ অবস্থা বিরাজ করছে।

ওই এলাকার আকলিমা নামে এক গৃহবধূ বলেন, ‘এক মাস ধরে পানির সমস্যায় ভুগছি। টিউবওয়েল থেকে পানি ওঠে না। মানুষের বাসা থেকে পানি এনে খেতে হচ্ছে।’

রহিমা নামে আরেক গৃহবধূ বলেন, ‘প্রতিটি কাজ মানুষের বাড়ি থেকে পানি এনে করতে হচ্ছে। এসব কাজ কষ্টের। এক জগ পানি আনতে হলেও দুই কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে।’

ভুক্তভোগীদের অভিযোগ, এই দুর্ভোগ নগরীর বর্ধিত এলাকাসহ ৩০টি ওয়ার্ডের প্রায় অধিকাংশ স্থানেই। সুপেয় পানির সংকটের কথা জানিয়ে সিটি করপোরেশন সমস্যা সমাধানে পাশে থাকে না বলে ক্ষোভ তাদের। নগরীতে প্রতিদিন পানির চাহিদা আছে ১ কোটি ২০ লাখ গ্যালন। কিন্তু সিটি করপোরেশন থেকে সরবরাহ করা হয় মাত্র ৬৫ থেকে ৭০ লাখ গ্যালন। ৪২টি পাম্পের ৫টি অচল।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম জানান, বরিশাল নগরীতে বিশুদ্ধ পানির স্তর ৫০ ফুট নিচে নেমে গেছে। পরিবেশ বিপর্যয় ও অতিরিক্ত সাবমারসিবল পাম্প বসানোয় এমন অবস্থা।

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, পানির এ সমস্যা মোকাবিলায় সবার এক হয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উদ্যোগ ছাড়া এসব সমস্যার সহজে সমাধান হওয়া কষ্টকর।

সংকট মোকাবিলায় নগরীতে দুটি পানি শোধনাগার উদ্বোধনের পাঁচ বছর হলেও এক দিনের জন্যও তা নাগরিক সেবায় আসেনি বলে অভিযোগ নগরবাসীর।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo