৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৪
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

সাংবাদিক নাদিম হত্যায় হোতা গ্রেপ্তার, ওসির প্রত্যাহার দাবিতে বরিশালে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জুন ১৬, ২০২৩,
  • 445 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বরিশালের সাংবাদিকেরা।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে সব সাংবাদিক সংগঠনের সহযোগিতায় বরিশালের সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ঘণ্টাব্যাপী এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের বরিশালের সভাপতি হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, বরিশাল ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশালের সভাপতি এম আর প্রিন্স, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোবিন্দ সাহা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বরিশাল শাখার সভাপতি ফারুক লিটু।কবি, লেখক ও সাংবাদিক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, জাগো নিউজের বরিশাল প্রধান শাওন খান, চ্যানেল আই এর বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার আল আমিন জুয়েল, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক ভোরের আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক তন্ময় নাথ, বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফুর রহমান প্রমুখ।এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো প্রথিতযশা সাংবাদিককে প্রাণ দিতে হলো। নাদিমের অপরাধ তিনি ক্ষমতাসীন দলের এক চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo