১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১১
শিরোনামঃ

রায়পাশা-কড়াপুর ইউনিয়নে যুবলীগ নেতা খান মামুনের ব্যাপক গণসংযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ৩, ২০২৪,
  • 367 সংবাদটি পঠিক হয়েছে

রায়পাশা-কড়াপুর ইউনিয়নে যুবলীগ নেতা খান মামুনের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রায়পাশা-কড়াপুর ইউনিয়নে গণসংযোগ করেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

ইউনিয়নের শোলনা বাজার, বসুর হাট বাজার, রায়পাশা স্কুলের সামনে গণসংযোগ করেন।

এ-সময় জেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মীর্জা আবুয়াল হোসেন অরুন, মহানগর আওয়ামী লীগের নেতা গোলাম মহিউদ্দিন বাবুল, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারিয়া আহমেদ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম টিপু, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo