৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

রাতের আঁধারে বালু ভরাটকালে ঝরল ২ শ্রমিকের প্রাণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরের পশ্চিম কাউনিয়ায় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস (৫৯) ও হাবিব (৩৮) ওই এলাকার কন্ট্রাক্টর বাড়ির মামুন চৌধুরীর বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের আধারে কন্ট্রাক্টর বাড়ির একটি পুকুর ভরাট করার কাজ করছিলেন শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে ও একটি একটি করে ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিল। আর সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস-হাবিবসহ শ্রমিকরা।

ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকার পাশ থেকে বালু সরানোর কাজ করছিলেন ইউনুস ও হাবিব। এ সময় ট্রাকটি পেছনের দিকে গেলে চাকার নিচে চাপা পড়েন ইউনুস ও হাবিব। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাকার নিচে চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি। ট্রাকটিকে তার চালক পেছনে নিয়েছিলেন না কি নিজ থেকে পেছনে চলে যায় সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। তবে খুব ভয়ানকভাবে ট্রাকের পেছনের চাকার নিচে দুই শ্রমিক চাপা পড়ে।

এ বিষয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo