৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মেহেন্দিগঞ্জে যুবদল সমর্থকের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,
  • 677 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে এক যুবককে মারধরের প্রতিবাদ করায় জেবুল হোসেন নামে এক বিএনপি নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে যুবদল সমর্থক জাকির হোসেন ও তার সহযোগীরা।

আহতকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার বিকেল সাড়ে ৪ টায় কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জেবুল হোসেন জানান, ঘটনার দিন বুধবার বিকেলে তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথিমধ‍্যে দেখতে পান মনির নামে এক যুবককে মারধর করছে যুবদল সমর্থক জাকির হোসেন, ইলিয়াস, সত্তার, আবু বক্কর ও মনির হোসেন সহ অজ্ঞাত আরো ৩-৪ জন। এ সময় সে প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে জাকির সহ অন্যান্যরা হত্যার উদ্দেশ্যে ধারালো ও দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমার সাথে তাদের পূর্বে রাজনৈতিক কোন্দল থাকায় এটা একটা ইস্যু তৈরি করেছে। আহত জেবুল বর্তমানে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo