৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

মেহেন্দিগঞ্জে চাচা-ভাতিজাকে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ১৬, ২০২৩,
  • 366 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ৬ নং ওয়ার্ডে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় শ্রীপুর গ্রামে হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, হলেন ওই গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী সালাম হাওলাদার ও তার ভাতিজা মারজান খান।

বর্তমানে আহতদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সালাম জানান, তারও তার ভাতিজা মারজানের কাছে দীর্ঘদিন ধরে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে একই গ্রামের হাসান জমাদ্দার ও তার সহযোগীরা। তারই সূত্র ধরে ঘটনার দিন সন্ধ্যায় সালাম ও মারজান গরু বিক্রি করে বাড়ির দিকে রওয়ানা হয়।

পথিমধ্যে ওৎ পেতে থাকা সন্ত্রাসী হাসান জমাদার, মোসলেম জমাদ্দার,ও লাদেন জমাদ্দার সহ কয়েকজন তাদের পথ রোধ করে। এক পর্যায়ে তারা তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকারের স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানের চিকিৎসকরা তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন রুবেল তাদেরকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। অপরদিকে হাসান ও তার বাহিনীর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo