নিজস্ব প্রতিবেদক
বরিশাল মুলাদী উপজেলার ৬ নং ডিগ্রিরচর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুরবাড়ি লোকজন কর্তৃক হামলায় এক কৃষক ও তার স্ত্রী রক্তাক্ত জখম হয়েছে। মঙ্গলবার (২৩জানুয়ারী) সন্ধ্যা ছয়টায় ৬ নং ডিগ্রীরচর ৬ নং ডিগ্রীরচর প্যাদার হাট বাসস্থানে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলো, সুমন চৌকিদার ও তার স্ত্রী যুথি আক্তার। তারা ওই গ্রামের বাসিন্দা শাহজাহান চৌকিদারের ছেলে ও পুত্রবধু। আহতদের মধ্যে যুথি প্রাথমিক চিকিৎসাধীন এবং সুমন কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের স্ত্রী জুথি জানান, গত এক বছর আগে তার সাথে একই গ্রামের শাজাহান চৌকিদারের ছেলে সুমনের সাথে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের মাস যেতে না যেতেই তার পরিবারের লোকজন সুমনের সাথে করে আসে একের পর এক টালবাহানা। এর আগেও কয়েকবার তার গর্ভে সন্তান আসলে তার মা হোসনেয়ারা বেগম তাকে ঔষধ খাইয়ে বাচ্চা নষ্ট করে দেয়। তার তারই সূত্র ধরে কয়েকদিন আগে তার পরিবার তাকে পিত্রালয়ে নিয়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় তার বাবা আব্দুর রহিম হাওলাদার,মা হোসনেয়ারা বেগম,ও ভাই পারভেজ হাওলাদার যুক্তি করে সুমনকে ডেকে নিয়ে মারধর করবে এবং তালাকনামায় স্বাক্ষর রাখবে। এ সংবাদ পেয়ে সে সুমন কে তাৎক্ষণিকভাবে মোবাইল করে বিষয়টি তার বাবার কাছে জানাতে। এ সময় তাদের ফোন পেয়ে সুমন প্যাদারহাট বাসস্টান যায়। একপর্যায়ে তারা সুমনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় যুথি বাধা প্রদান করলে তাকেও পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকার শুনে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।