৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মুক্তিপণ না দেয়ায় বিএম কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ৯, ২০২৩,
  • 413 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বিএম কলেজের এক ছাত্রকে জিলা স্কুলের সামনে থেকে অপহরণ করে অচেতন নাশক ইনজেকশন দিয়ে বাংলাবাজার এলাকায় টানা ৫ ঘন্টা মারধর করেছে হিমেল বাহিনী বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় তার কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও বলে অভিযোগ রয়েছে।

শনিবার (৭অক্টোবর) বিকেল ৫ টায় বাংলাবাজার এলাকায় একটি ম্যাচে এ ঘটনা ঘটে। আহতের নাম মামুন সে সাগরদী এলাকার ভাড়াটিয়া ও সৌদি প্রবাসী শামসুল আলমের ছেলে। সে বরিশাল বিএম কলেজের অনার্স (ফিজিক্স) বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্র।বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মামুন জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন সে বাংলাবাজার এলাকায় একটি বাসায় প্রাইভেট পড়াতে যায়। এ সময় অপহরণকারীর প্রধান হোতা হিমেল ও তার সহযোগী ফারদিন ও সিয়াম সহ অজ্ঞাত আরো ২০-৩০ জন তাকে টিউশনি দেয়ার কথা বলে তার মোবাইল ফোনে ফোন করে জিলা স্কুলের সামনে ডেকে নেয়। পরে সেখান থেকে তাকে তুলে নিয়ে বাংলাবাজার এলাকায় একটি ভাড়া কৃত ম্যাচে আটকে রেখে শরীরে অচেতন নাশক ইনজেকশন পুশ করে।

টানা ৫ ঘন্টা বেধড়ক মারধর করে। তার সাথে থাকা তার মায়ের একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মারধর করে তাকে বাধ্য করে যে সে তাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই ভিডিও মোবাইলে ধারণ করে। পরে সেখান থেকে তারা তাকে কোতোয়ালি থানায় নিয়ে যায়। সেখানের দায়িত্বরত এস আই আব্দুল মান্নানকে সেই ভিডিও ধারণকৃত মোবাইল ফোন দেখালে মান্নান তাকে দোষী করে। সংবাদ পেয়ে তার মা সাজেদা বেগম থানায় যায়। মামুনের বাবা অসুস্থ বলে তাদের কাছ থেকে কয়েকবার আর্থিক সাহায্য নিয়েছে বলে তাকে জানান।

কিন্তু সে মান্নান কে জানান ঘটনাটি সত্য নয়। কারণ তাদের আর্থিক কোন সমস্যা নেই তার স্বামী ১জন সৌদি প্রবাসী। বরং উল্টো তারা তার ছেলের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। না দিলে তার কেরিয়ার নষ্ট করে দিবে বলে হুমকি দিয়েছে। অপরদিকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে এসআই আব্দুল মান্নান বলেন,আমি শুনেছি মামুন তার বাবার অসুস্থতার কথা বলে তাদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা সাহায্য নিয়েছে। বিষয়টি ভুয়া প্রমাণিত হলে হিমেলসহ অন্যন্যরা তাকে থানায় ধরে আনে। এ ব্যাপারে মামুন বলেন, তারা আমার মোবাইল ফোনের বিকাশ নাম্বার হ্যাক করেছে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo