৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মির্জাগঞ্জে যুবককে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 608 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ মসজিদ বাড়িয়া গ্রামে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে আল মামুন নামে এক যুবককে হত্যার চেষ্টায় বেধড়ক মারধর করেছে প্রতিপক্ষরা। আহত ওই যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। শনিবার সকালে ৭ টায় খলিশাখালী বাজারে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী আল মামুনের মায়ের ৬০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছে পার্শ্ববর্তী মিলন খান (রানা) গং। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার তাদের জমিতে লাগানো ধান আল মামুনের পরিবার কাটায়। ক্ষিপ্ত হয়ে মিলন খান (রানা),মেহেদী খান, জাফর খান,ও শামিম খান গুডু সহ অজ্ঞাত আরো ৫-৭ জন আল মামুনকে খলিশাখালী বাজারে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।তিনি অভিযোগ করে আরো বলেন,এর আগেও প্রতিপক্ষরা আমার পরিবারের উপর একাধিকবার হামলা করেছে। সেই ঘটনায় মামলা চলমান রয়েছে। মামুনের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo