স্টাফ রিপোর্টার।। মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নে পূর্ব শক্রতার জের ধরে এক গৃহবধুকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় স্হানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় মির্জাগঞ্জের হাওলাদার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম মিনারা বেগম। সে ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হাওলাদের স্ত্রী। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের স্বামী আনোয়ার জানান, তার পরিবারের সাথে পাশ্ববর্তী রেহেনার দীর্ঘদিন ধরে পূর্ব শক্রতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন সে বাড়ীতে না থাকার সুবাদে রেহেনার কবুতরে তার ডাল খায়। মিনারা বিষয়টি রেহানাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উত্তেজিত হয়ে রেহেনা, কাওসার, আয়শা, মাজেদা ও সাজেদা সহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে শক্ত লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে স্হানীয়রা ঘটনাস্হল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক সুবিদখালী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ব্যাপারে স্হানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বলেন, আমার কাছে এখন পযর্ন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। তবে আমি শুনেছি তারা থানায় অভিযোগ করেছে। সেখানে সালিশ মীমাংসা হবে। তাই আমাকে সেখানে থাকতে বলেছে।