৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : এসএম জাকির হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ৩, ২০২৪,
  • 373 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে।

শনিবার (২মার্চ) বরিশাল সদর উপজেলার সাহেবের হাট বি.কে ক্রিকেট টিভি কাপ টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসবক কথা বলেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন কমিনিউনিটি পুলিশ কেন্দ্রীয় ফেরামের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন এসময় আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ও ক্রীড়াঙ্গণে ব্যপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইনশআল্লাহ আমি বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে যুব সমাজ যাতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই ডলার ইনকাম করতে পারে সেবিষয়ে ট্রেনিং সহ নানাভাবে সহযোগীতা করবো। লঙ্কা বাংলার হেড অব এসএমই কামরুজ্জামান খান মাসুমের সভাপতিত্বে এসময় সাহেবেরহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি আমিনুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ নেতা শাহ পরান সুজন, চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগের মোঃ টিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি এসএম জাকির হোসেন সহ অন্যান্য অতিথিরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo