৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বোরহানউদ্দিনে চাঁদার দাবীতে বৃদ্ধ’র পায়ের রগ কর্তনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬,
  • 211 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ বাটামারা গ্রামে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে
মনতাজ উদ্দিন (৭০) বছরের উর্ধ্বে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা।

স্হানীয়রা আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০ টায় তালতলা মাঝিবাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ঘটনার ৫ দিন পূর্বে ওই গ্রামের বাসিন্দা মনতাজ আওয়ামেলীগের সমর্থক হওয়ায় তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে স্হানীয় চাঁদাবাজ ও চিহ্নিত মাদক ব‍্যাবসায়ী মোখলেস ও তার সন্ত্রাসী বাহিনী। এ নিয়ে ঘটনার দিন বুধবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে জসিম খান ও হাসেম হাওলাদারের নেতৃত্বে মোখলেস, নজরুল ইসলাম বাসেদ, ওসমান গনি, ডালিম রবি আলম, মাহাবুবুল আলম, আনোয়ারুল্লা, সেকান্দার হাবিবুল্লাহ ও শফিউল্লাহ সহ অজ্ঞাত আরো ৫-৭ জন সন্ত্রাসী মনতাজকে হত‍্যার উদ্দেশ্য ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আঘাতের কারনে তার পা ভেঙ্গে যায় এবং ডান পায়ের রগ কর্তন হয়।

আহতকে উদ্ধার করে ভোলা উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ মোখলেস সহ অন‍্যন‍্যরা চিহ্নিত ইয়াবার ডিলার। তাদের বিরুদ্ধে স্হানীয় থানায় হত‍্যা ও মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo