১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫২

বিমানবন্দরে মামার হামলায় ভাগ্নে হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩,
  • 431 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বরিশালের বিমানবন্দর থানাধীন নবগ্রাম রোড করমজা এলাকায় মুক্তিযোদ্ধা ঋণ আত্মসাৎ করা কে কেন্দ্র করে মামার হামলায় ভাগ্নে গুরুতর আহত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বিকেল ৩ টায় ধর্মাদি আকন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: ফারুক হাওলাদার। সে ওই গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ফারুক জানান, তার নানা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের গত ১০ বছর আগে মৃত্যুবরণ করে। মৃত্যুর পরে তার মুক্তিযোদ্ধা ভাতার ওয়ারিশ চার ছেলে সত্তার, রহমান,বারেক, মান্নান ও মেয়ে আম্বিয়া খাতুন। কিন্তু অসহায় বোন আম্বিয়া খাতুনের স্বাক্ষর নিয়ে বাবার মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত করে দীর্ঘ কয়েক বছর ধরে ভাতা উত্তোলন করে আত্মসাৎ করছে তার ভাই সত্তার, রহমান,বারেক, ও মন্নান। তারই ধারাবাহিকতায়, গত একমাস আগে আম্বিয়ার স্বাক্ষর নিয়ে ৮ লক্ষ টাকা লোন উত্তোলন করে। সময় আম্বিয়ার ছেলে ফারুক হাওলাদার তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা উত্তেজিত হয়। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার বিকেলে তারা ফারুককে মোবাইল করে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাকে হত্যার চেষ্টায় সত্তার,রহমান,বারেক,মান্নান, রায়হান ও হাসিব সহ কয়েকজন লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo