স্টাফ রিপোর্টার।। বিমানবন্দর থানাধীন বায়লা খালি গ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় খলিলুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি হাঁতুরী পেটা করেছে মাদক ব্যবসায়ী হাসান হাওলাদার। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় হাওলাদার বাড়িরে এ ঘটনা ঘটে।
আহত খলিলুর রহমান জানান, ঘটনার দিন সকালে ওই গ্রামের বাসিন্দা চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান হাওলাদার লোকজন নিয়ে মাদক সেবন এবং বিক্রি করছিল। এসময় সে প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে হাসান হাওলাদার তাকে হাঁতুড় পেটা করলে সে গুরুতর গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।