৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বিমানবন্দরে প্রবাসীর মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 669 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন ঝড় জইরা তলায় নেবানন প্রবাসীর দালান নির্মাণের আগাম টাকা নিয়ে কাজ না করার প্রতিবাদ করায় প্রবাসীর মেয়ে খাদিজা আক্তার (১৭) কে মারধর করেছে রাজমিস্ত্রি আব্দুর রহিম ও তার সহযোগীরা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬ টায় নীল খোলার পাড় শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত খাদিজার স্বামী জুনু জানান, আমার শ্বশুর খোকন শিকদার ও শ্বাশুরী দীর্ঘদিন ধরে নেবানন থাকার সুবাদে আমি ও আমার স্ত্রী তাদের বাড়িতে থাকি। গত পাঁচ মাস পূর্বে শ্বশুরের দালান নির্মাণের কাজ শুরু করে স্থানীয় রাজমিস্ত্রি আব্দুর রহিম ও তার সহযোগীরা। কাজ করার পূর্বে স্থানীয় দোকানদার আরিফের সম্মুখে কাজ করা আগাম ১ লক্ষ ৮৫ হাজার টাকা নেয়। আব্দুর রহিম দীর্ঘদিন কাজ বন্ধ রেখে চলে যায়। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সন্ধ্যায় যন্ত্রপাতি আনার জন‍্য কাজের সাইডে যায়। যন্ত্রপাতি নিয়ে বের হওয়ার সময় খাদিজা প্রতিবাদ করে একপর্যায়ে আব্দুর রহিম খান এবং হৃদয়সহ অজ্ঞাত আরো ৫-৭ জন সন্ত্রাসী খাদিজা কে বেধড়ক মারধর করে। ডাক চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo