১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৬
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বিএমপি ও বিআরইউ’র যৌথ আয়োজনে প্রদর্শন করা হল মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মার্চ ১৮, ২০২৪,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

অগ্নিঝরা স্বাধীনতার মাস উপলেক্ষ্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর যৌথ আয়োজনে দ্বিতীয় বারের মত প্রদর্শনী করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র “আমার বন্ধু রাশেদ”। বরিশাল জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীতে নগরীর বিভিন্ন স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। আজ সোমবার (১৮ মার্চ) বেলা ১১ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনীর শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।

এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম-সেবা, পিপিএম।

প্রধান অতিথির বক্তেব্যে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ। তাই শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে যাতে তাদের মধ্যে দেশ প্রেম সবসময় জাগ্রত থাকে। দেশের জন্য কাজ করতে করতে পারে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম.এ জি কবির ভুলু, কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি নজরুল বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহন করা শিক্ষার্থীদের মাঝে মুহম্মদ জাফর ইকবালের লেখা “মুক্তিযুদ্ধের ইতিহাস” নামক বইটি বিতরণ করা হয়। পরে উপস্থিত সবাই শিক্ষার্থীদের সাথে দেড় ঘন্টাব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র “আমার বন্ধু রাশেদ” উপভোগ করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo