৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাবুগঞ্জে সৌদি ফেরত প্রবাসী পরিবারের উপর হামলা, অভিযোগ দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 505 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বিমানবন্দর থানাধীন পশ্চিম রহমতপুর এলাকায় সৌদি ফেরত নারী প্রবাসীর কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে শিশু সহ একই পরিবারের ৩ জনকে লাঠিপেটা করেছে প্রতিপক্ষরা। এ সময় ঘর ভাঙচুর, নগদ ৪০ হাজার টাকা, একটি উন্নত মানের মোবাইল সহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকেল ৫ টায় রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা টুটুল মোল্লা, তার স্ত্রী সৌদি ফেরত ময়না আক্তার ও শিশু সন্তান রাফিন মোল্লা। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন রবিবার বিকেলে ভুক্তভোগী টুটুল মোল্লার সৌদি ফেরত স্ত্রী ময়না আক্তারের কাছে চাঁদা দাবি করে একই এলাকার মনির মীরা ও তার সহযোগীরা। এ সময় টুটুল প্রতিবাদ করলে তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মনির মীরা,জাকার মীরা, ফাহিম মীরা,প্রিন্স,লিলেন,ও জলিল মিরা সহ অজ্ঞাত আরো ৫-৭ জন লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তার কোলে থাকা দুই বছরের শিশুসন্তান রাফিনকে ফেলে দেয়। ডাক চিৎকার শুনে ময়না ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে। এ ঘটনায় ময়না বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে। ময়না অভিযোগ করে বলেন, মনির ও তার বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এ ব্যাপারে সুষ্ঠু বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo