৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ফারজানা ওহাবের উঠান বৈঠকে প্রাণবন্ত ভোটাররা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪,
  • 309 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব এর প্রচারনায় উঠান বৈঠকে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রাণবন্ত হয়ে উঠেছেন ভোটাররা। সুষ্ঠু ভাবে উৎসব মুখর পরিবেশে ভোটদিতে আগ্রহী হয়ে উঠেছেন সাধারন ভোটাররা।

গতকাল বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ভোটারদের নিয়ে উঠান বৈঠকে বসেন চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব এর মতবিনিময় সভা, উঠান বৈঠক ও গনসংযোগে ভোটারদের মাঝে নির্বাচনী আবহ তৈরী হয়েছে। এ সময় বিগত দিনে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব যে সকল উন্নয়ন করেছেন তা ভোটারদের মাঝে তুলে ধরায় ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা আরো বেড়েছে। তারা আগামী ৫ জুলাই এর নির্বাচনে ফারজানা বিনতে ওহাব এর পক্ষে জোট বেঁধে ভোট কেন্দ্র যাবেন এবং ভোট দেবেন এমনটাই আশা প্রকাশ করেছেন সাধারন ভোটাররা।

আগরপুর ইউনিয়নের ভোটার মহিউদ্দিন আহমেদ বলেন, আগরপুর ইউনিয়ন ও কেদারপুর ইউনিয়নের কেন্দ্র গুলো বেশী ঝুকিপূর্ণ। এসব এলাকায় সুষ্ঠু ভোট হবে কিনা এ নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় আছেন তারা। এসব এলাকায় উৎসব মুখর পরিবেশে ভোটের আবহ তৈরী করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

চাঁদপাশা ইউনিয়নের নাইম নামে একজন ভোটার জানান, নতুন সড়ক, কালভার্ট নির্মান, সমবায় সমিতির মাধ্যমে ঋণদান সহ নানামুখী উন্নয়ন করে ফারাজনা বিনতে ওহাব সাধারন ভোটারদের আকৃষ্ট করেছেন। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo