৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বাবুগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪,
  • 422 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২ টায় বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন নতুন ভবনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।বিশেষ অতিথি ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার-উজ-জামান মিলন, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান হিমু,মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,বিভিন্ন ইউনিয়নের মেম্বারগন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক কে ৫ কেজি রোপা আমন বীজ, ১০কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার এবং নারিকেল চারা প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo