৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বাবাকে খুন করে ৯৯৯ নম্বরে কল ছেলের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মে ৭, ২০২৩,
  • 446 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক :  নরসিংদীর রায়পুরায় ছেলের দায়ের কোপে বাবা আইনুল হক (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে (২৮) আটক করেছে পুলিশ।

রোববার (৭ মে) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াসিন আইনুল হকের দ্বিতীয় ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াছিনের স্ত্রী হাওয়া বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও মায়ের সঙ্গে বিরোধ চলছিল। যে কারণে তার স্ত্রী বেশির ভাগ সময় বাপের বাড়ি থাকতেন। সকালে এসব বিষয় নিয়ে ইয়াছিনের বাবার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে নিজে ৯৯৯ নম্বরে কল দিয়ে হত্যার বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াছিনকে আটক করে

রায়পুরা থানার উপ-পরিদর্শক নবী হোসেন বলেন, বাবাকে হত্যার পর ইয়াসিন নিজে ৯৯৯ নম্বরে এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo