স্টাফ রিপোর্টার ।। বরিশালের বাকেরগঞ্জে এক বৃদ্ধকে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাকেরগঞ্জের ১৪ নং ওয়ার্ড নিয়ামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রুপার জোর এলাকায়। আহত ওই এলাকার মৃত একিন আলীর ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা থেকে বাড়িতে আসার পথে বাড়ির সামনে এলাকার ছিনতাইকারী জাহাঙ্গীর, সোহেল, সোহান তাকে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।