স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জের বিরঙ্গল গ্রামে পূর্বশক্রতার জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১২এপ্রিল) রাত ১১টায় বিরঙ্গল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম মজিবর ফকির। সে ওই গ্রামের বাসিন্দা মৃত: মদন আলী ফকিরের ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মজিবর জানান, তার সাথে পার্শ্ববর্তী আব্দুর রহিম হাওলাদার ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায়, ঘটনার দিন রাত ১১ টায় মজিবর কে গরু চোরের মিথ্যা অপবাদ দিয়ে রহিম হাওলাদার, ইলিয়াজ হাওলাদার, মনির হাওলাদার, ইউনুস হাওলাদার, মিলন হাওলাদার, সন্দু হাওলাদার ও হিরু মুন্সি সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র সস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত ও জখম করে। তার ডাক চিৎকার শুনে স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, প্রতিপক্ষরা ৩০ বছর আগে তার বাবা মদন আলী ফকির কে হত্যা করে। মাস কয়েক আগে তার বড় ছেলে সালাম ফকিরের চোখ উঠিয়ে দেয়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।