৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাকেরগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩,
  • 436 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই দফায় হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ রয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় ও সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় দুই দফায় দুর্গাপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন,ওই গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী মতিন খানের স্ত্রী লাখি বেগম ও তার ছেলে খাইরুল খান।

বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত লাখি জানান, তার সাথে পার্শ্ববর্তী স্বপন ও জামালের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে।

তারই সূত্র ধরে রবিবার সকালে তাকে ও তার ছেলে খাইরুল কে বেধড়ক মারধর করে স্বপন ও জামাল। সেই ঘটনার সূত্র ধরে সোমবার সন্ধ্যায় খাইরুল কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা।

সংবাদ পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় লাখি বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা করে লাখি ও তার সন্তান প্রতিপক্ষের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo