৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বাকেরগঞ্জে জমিজমা বিরোধের জেরে ভাইয়ের হামলায় ভাই আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 485 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। জমিজমা বিরোধের জের ধরে বাকেরগঞ্জের পূর্ব শরশি গ্রামে এক গার্মেন্টস শ্রমিককে হত‍্যার চেষ্টা চালিয়েছে আপন ভাই ও তার পরিবারের লোকজন। শনিবার দিবাগত ভোর সাড়ে ৩ টায় খান বাড়িতে এ ঘটনা ঘটে। আহতের নাম সুমন খান সেই গ্রামের বাসিন্দা আমজেদ আলী খানের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের স্ত্রী নিপা জানান, তাদের সাথে তার ভাসুর মনির ও লিটনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই সূত্র ধরে গত ১৫ দিন আগে মনির সহ অন্যান্যরা নিপাকে মারধর করে একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। এ ঘটনায় সে বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে। মামলা উঠাতে সুমনকে মোবাইল ফোনে হত্যা, হামলা ও মামলা সহ বাড়িতে আসলে দেখে নেয়ার হুমকি দেয়। গত শুক্রবার সুমন বাড়িতে আসলে শনিবার দিবাগত ভোররাতে প্রকৃতির ডাকে সে ও তার স্ত্রী ঘর থেকে বের হয়। এসময় ঘরের পাশে ওৎ পেতে থাকা মুখোশধারী মনির,লিটন,পিংকি, ও লিপি সহ অজ্ঞাত আরো ৪-৫ জন লাঠি সোটা নিয়ে সুমনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় নিপা বাধা প্রদান করলে তাকেও মারধর করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo