স্টাফ রিপোর্টার।। জমিজমা বিরোধের জের ধরে বাউফলের ২ নং কালাইয়া ইউনিয়নে সেলিম (৪৫) নামে ১ জনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল ৭ টায় দাস পাড়া গ্রাম এ হামলার ঘটনা ঘটে।
আহত সেলিম জানান, তার জমিতে একই গ্রামের আবুল কালাম দেড়করা জমির ভাগ পেলেও তার কাছ থেকে জোরপূর্বক তিন করা জমি দখল করে নেয়। এই জমির পাশে থাকা ১৫ শতাংশ জমিতে দোকান উঠায় এবং গাছ গাছরা লাগিয়ে জমি দখলের চেষ্টা চালায় আবুল কালাম।তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার সকালে নাইয়া নিজামের নেতৃত্বে আবুল কালাম সহ অজ্ঞাত আরো ১৫-২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী সেলিমকে হত্যার উদ্দেশ্যে ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।