৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাউফলে কলেজ অধ্যক্ষ কে গাল মন্দের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 547 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার বাউফলের কনক দিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে গালমন্দ করার প্রতিবাদ করায় সিনিয়র শিক্ষক ও কনকদিয়া ইউনিয়ন বিএনপি’র সম্পাদকের উপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও ইয়াবা ব্যবসায়ী জাহিদুল ইসলাম যুবরাজ ও তার সাঙ্গ পাঙ্গরা। আহত ওই শিক্ষক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯ টায় কনকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত খালেকুজ্জামান জানান,ঘটনার দিন সোমবার স্থানীয় বাসিন্দা ফজলুল হক হাওলাদারের ছেলে চাঁদাবাজ ও ইয়াবা ব্যবসায়ী জাহিদুল ইসলাম যুবরাজ তার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস আক্তার কে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ সময় সে প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে জাহিদুল ইসলাম যুবরাজ সহ অজ্ঞাত আরো ৫-৭ জন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি অভিযোগ করে আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo