৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৪
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশাল-৫ আসন, নৌকার শামীমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩,
  • 385 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর-৫ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আপিল করা হয়েছে।শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামাল অয়ন আপিল আবেদনটি করেন।

বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার ইসতাবুল কামাল অয়নের বরাত দিয়ে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেন, জাহিদ ফারুক শামীমের সন্তানের নামে আমেরিকায় একাধিক ফ্ল্যাট, স্ত্রীর নামে বাড়ি থাকা সত্ত্বেও তথ্য গোপন করা হয়েছে।

সেইসঙ্গে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে টাকা পাচার ও প্রতারণা মামলার তথ্য গোপন করেছেন শামীম। এসব অভিযোগের প্রমাণসহ নির্বাচন কমিশনে আপিল আবেদন করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখবে বলে দাবি করেছেন।

তবে বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের দাবি সব ধরনের বৈধ কাগজপত্র দিয়েছেন তিনি। কোনো ধরনের তথ্য গোপন করেননি বলে দাবি তার।

এদিকে এর আগে গত ৬ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করা হয়।

একই আবেদনে তার হলফনামায় সম্পদের তথ্য গোপন করারও অভিযোগ করা হয়।নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির।

জেলায় সবচেয়ে বেশি আলোচনা বরিশাল সদর আসন নিয়ে। বর্তমান সংসদ সদস্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম দ্বিতীয় দফায় নৌকার টিকিট পেলেও চ্যালেঞ্জ ছুড়েছেন দলের মহানগরের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ।

দুই প্রার্থীর মাঠের শক্তিতে সাদিক এগিয়ে। তবে ক্লিন ইমেজের চাউর আছে শামীমের। উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত স্থানীয় রাজনীতি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo