৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৯
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ২৪, ২০২৪,
  • 394 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে সমরাস্ত্র প্রদর্শনী। রোববার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় এর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এবং জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

২৫ মার্চ থেকে ৩০ মার্চ বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই সমরাস্ত্র প্রদর্শনী।

প্রদর্শনীতে সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিসেসের কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাফল্য এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি প্রদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এবং জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, আমরা আশা করি বরিশাল অঞ্চল আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী তরুণ প্রজন্ম এবং সর্বসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo