৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সড়কে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মাঝে জুস ও বিস্কুট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪,
  • 248 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল ডেস্ক: বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ বিহিন সড়কের শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালনকারী বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝে জুস ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর সাগরদী বাজার,আমতলার মোড়,শেবাচিম হাসপাতালের সামনে চাঁদমারী, বাংলা বাজার ও সদর রোড এলাকায় শিক্ষার্থীদের মাঝে জুস ও বিস্কুট বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেন বলেন, পুলিশ বিহিন বরিশাল নগরীর সড়ক গুলোতে শৃঙ্খলা ফেরাতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিভাবে সড়কের শৃঙ্খলা ফেরাতে হয় তা শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে দেশের আপামর জনগনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি: বিপ্লব আহমেদ, সাধারণ সম্পাদক: সিহাব তোহা, কার্যনির্বাহী সদস্যঃ তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদকঃ আব্দুল্লাহ আল হাসিব, সমাজসেবা বিষয়ক সম্পাদকঃসফিকুল ইসলাম, সদস্য: মোঃ ফারুক হোসেন, সদস্য: জাকির নেগাবান ও আনিছুর রহমান প্রমুখ।

শিক্ষার্থীরা হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে কেউ এলে তাঁদের ট্রাফিক আইন অনুযায়ী হেলমেট পরে বের হওয়ার অনুরোধ করেন। তারা বলেন, শহরে যাতে কোনো রকম যানজট না হয় সেটাই এখন তাদের প্রথম লক্ষ্য। তারা এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo