৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১৯, ২০২৩,
  • 380 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল : ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (১৯ মে) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। ২০০ নম্বরের এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বরিশাল সহ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরমধ্যে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে কঠোর নির্দেশনা। যদি কোনো চাকরিপ্রার্থী পরীক্ষার সময় পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করেন তাহলে তার পরীক্ষা বাতিল হবে। এমনকি ঘাড় ঘোরালেই তার খাতা কেড়ে নেওয়া হবে। এছাড়া বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ও কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন ও নন-ক্যাডার পদে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এরপর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo