৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে ৩ পুলিশ সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, এপ্রিল ১, ২০২৪,
  • 369 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার এএসআই মনোসিজ ও দুই পুলিশ কনস্টেবল রাসেল ও মাসুদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন (৪০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাতে নগরীর নবগ্রাম রোডের যুবক হাউজিং এলাকায় গত এ হামলার ঘটনা ঘটে।

এরপর ওই রাতেই কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভূক্তভোগী এএসআই মনোসিজ। ঘটনার কিছু সময় পরই সুমনকে গ্রেফতার করে সেই মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। সোমবার (১ এপ্রিল) নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

মামলা সূত্রে জানা যায়, ব্যবসা নিয়ে মারামারির খবর পেয়ে শুক্রবার রাত দশটার দিকে নবগ্রাম রোডে ঘটনাস্থল যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে স্থানীয় আজিজ হাওলাদারের ছেলে সুমনসহ ১০/১২ জন হামলা চালায়। এ হামলায় এএসআই মনোসিজ, কনস্টেবল রাসেল ও মাসুদ আহত হন। এ ঘটনায় বাদী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে এএসআই মনোসিজ।

ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক সাংবাদিকদের বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গেলে তাদের ওপর হামলা চালায় ১০/১২ জন। এ ঘটনায় সুমন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo