৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে যাত্রীবাহী বাসচাপায় প্রাণ গেল পথচারীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ১৩, ২০২৪,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় এক তরুণ পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের সামনের সড়কে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহত জসিম হাওলাদার (২০) উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে।

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, বরিশাল নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন পথচারী জসিম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে অতিক্রম করে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের সামনের সড়কে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo