১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৬
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

বরিশালে বিদেশ-ফেরত অভিবাসীদের ‘পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪,
  • 411 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালে ’নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে ’ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকর’ বিষয়কে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা সম্পন্ন হয়।

অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য রূণা লায়লা সোনালী। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবু । তিনি বলেন, ব্র্যাক অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে। এমন ইতিবাচক কর্মকান্ড অত্যন্ত প্রশংসনীয়। মানুষ তাদের মাধ্যমে সহযোগীতা পেয়ে নিজেকে স্বাবলম্ভী করতে পারছে। এসময় ব্রাকের এসব ইতিবাচক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সবসময় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য, গ্রাম পুলিশ, দফাদার, সুশিল সমাজের প্রতিনিধি , ইমাম, সাংবাদিক, শিক্ষক সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বরিশালের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকো সোশ্যাল কাউন্সেলর এস এম সুদিপ্ত শাহিন।

অনুষ্ঠিত কর্মশালার সঞ্চালনা ও মুল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বরিশালের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাহিদা আক্তার । সার্বিক সহযোগিতায় ছিলেন মো: রাকিব হোসেন , মো: এমাদুল হক , মো: ফয়সাল , এমআরএসসি, বরিশাল সদর ।

 

উল্লেখ্য, বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সাইকো-সোশ্যাল কাউন্সেলিং , প্রশিক্ষণ , সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা প্রদান করার বিষয়টি কর্মশালায় সকলের মাঝে তুলে ধরা হয়। এছাড়া বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সাথে যোগাযোগ করার আহবান করা হয়।

 

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo